ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রয়াত আব্দুর রৌফ চৌধুরী ১৬ তম মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

 দিনাজপুর জেলার বোচাগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে  শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ভাষা সৈনিক,সাবেক এমপি,সাবেক প্রতিমন্ত্রী,দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ,মরহুম জননেতা আব্দুর রৌফ চৌধুরী'র ১৬ তম মৃত্যু বার্ষিকী ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌ-প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এর আগে সকাল ৮টায় প্রয়াত আব্দুর রৌফ চৌধুরী বাসভবনে কবরজিয়ারত শেষে দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিরোল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহ উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑